জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামগড়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ প্রদান

রামগড়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ প্রদান


এমদাদ খান রামগড় প্রতিনিধি 


শিক্ষার আলো পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং তরুণ প্রজন্মকে জ্ঞানের আলো ছড়িয়ে নিতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রামগড় উপজেলার অসচ্ছল ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।


আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকালে  দলীয় কার্যালয়ে ৫০ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা, কলম ও তিন শিক্ষার্থীকে ফরম পূরণের জন্য আর্থিক অনুদানসহ এক শিক্ষা প্রতিষ্ঠানকে সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। যা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আরো সমৃদ্ধ করবে।


ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেন,খাগড়াছড়ি পার্বত্যাঞ্চলের পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে গড়ে উঠবে আলোকিত প্রজন্ম।


উপজেলার ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া- যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু- কোষাধ্যক্ষ ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কামাল উদ্দিন দ্বীপ্ত, রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন - সাধারন সম্পাদক  শেফায়েত উল্ল্যাহ। এছাড়াও ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমানসহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মনোবল আরও বাড়াবে।


এছাড়া শিক্ষা খাতে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

Tag
আরও খবর