প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 26-12-2025 03:36:15 pm

নানা বিতর্ক ও সমালোচনার মাঝেই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। নিরাপত্তাজনিত কারণে বড় পরিসরে কোনো আয়োজন না থাকলেও সীমিত পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান।


উদ্বোধনী অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। দিনের সূচিতে থাকা দুই ম্যাচের আগে পৃথকভাবে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। বিকেল ৩টায় মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

 

রাজশাহী–সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রাথমিক আনুষ্ঠানিকতা। দিনের সূচনা হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হবে জাতীয় সংগীত। উদ্বোধন ঘোষণার সময় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনের কথাও জানানো হয়েছে।

 

প্রথম ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। সেখানে নাচ ও গানের পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন ফুয়াদ মুকতাদির। প্রায় ৪৫ মিনিটের এ আয়োজন শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।


এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও বিদেশি পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।

আরও খবর

6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৮ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১১ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে