প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

সমালোচনা পেরিয়ে বিপিএলের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 26-12-2025 12:21:01 pm

বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শুক্রবার (২৬ ওিডসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে নবাগত নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। 


ছয় দলের অংশগ্রহণে বিপিএলের উদ্বোধন ঘিরে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর সিলেটের মাঠে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসও বেশি। 


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্টেডিয়ামের গ্যালারি ও প্রেসবক্স ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে, উইকেট ও আউটফিল্ডে চলছে শেষ পর্যায়ের সংস্কার ও ঘাস পরিচর্যার কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র উদ্যোগে এবং লাভ ক্রিকেট, ক্লিন সিলেট-এর সহায়তায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। 


সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমির খেলোয়াড় ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রধান ফটক থেকে শুরু করে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এতে অংশ নেয়া শিক্ষার্থী জ্যোতি জানান, আমাদের সিলেট প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা অন্যতম সুন্দর একটি শহর। সিলেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে অন্যতম সুন্দর একটি স্টেডিয়াম। এখানে খেলা হবে আর সড়কে ময়লা থাকবে তা কোনোভাবে কাম্য নয়। তাই আমরা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক রাহাত শামস বলেন, সিলেটে বিপিএল শুরু হবে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজন সিলেট থেকে শুরু হচ্ছে, এটা আমাদের জন্য ইতিবাচক একটি দিক। খেলাকে কেন্দ্র করে বিসিবির আয়োজনে সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড়রা যেন স্টেডিয়ামের মতো সিলেটের সড়কপথ পরিচ্ছন্ন দেখতে পান সে জন্য এ আয়োজন। 


এদিকে কালোবাজারি রোধ করতে এবার ১০০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। বিসিবি জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের নিরাপত্তা ও আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী জানান, উদ্বোধনী দিনে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন করাহবে।

আরও খবর

6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৮ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১১ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে