চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী

গোবিপ্রবিসাসের নেতৃত্বে রাসেল - নাঈম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫-২৬ এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ রাসেল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. নাঈম আশরাফ খাঁন। 


মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) গোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে সকাল ১২টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মানসুরা খানম। এছাড়াও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনারের সদস্যরা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.মজনুর রশিদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, গোবিপ্রবিসাসের সাবেক সভাপতি শাহ মোঃ জহরুল ইসলাম এবং গোবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিশাদ হোসেন।


নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি বাংলা এফএম প্রতিনিধি অপূর্ব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ সংবাদ বুলেটিন প্রতিনিধি মো.ফরহাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে বাংলাদেশের খবর, দৈনিক দেশচিত্র ও গার্ডিয়ান বাংলা নিউজ এর প্রতিনিধি মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইল প্রতিনিধি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক আজকের বাংলা প্রতিনিধি মো.সাইমুম সিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের সারাদেশ প্রতিনিধি শাকিল আহমেদ , দফতর সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য -১ বি বার্তা প্রতিনিধি অর্পিতা দাস এবং কার্যনির্বাহী কমিটি -২ দৈনিক শেয়ারবিজ প্রতিনিধি আবদুল্লাহ আর রাফি।


নবনির্বাচিত সভাপতি শেখ রাসেল বলেন,"সাংবাদিক সমিতি প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিরপেক্ষ স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো এবং সাংবাদিক সমিতিকে আরও ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। একইসাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোবিপ্রবি সাংবাদিক সমিতি।"


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: নাঈম আশরাফ খাঁন বলেন,"সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমার লক্ষ্য, সমিতিকে আরও কার্যকর, সৃজনশীল ও শক্তিশালী করে তোলা। আমি আশাবাদী, একসাথে কাজ করে আমরা সাংবাদিকতার মান উন্নয়নে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারব এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো।"


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় গোবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে উৎসবমুখর পরিবেশে গোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১.৩০ টায় প্রধান নির্বাচন কমিশনার মানসুরা খানম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

আরও খবর