নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা

কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর কৃতি সন্তান সৌদি পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য ইয়াকুব চৌধুরীকে সৌদি আরব থেকে দেশে আগমণ উপলক্ষে ফুলেল সংবর্ধনা দিয়েছেন চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধায় চিওড়া ইউনিয়নের কাবাব এক্সপ্রেসে সংবর্ধনা অনুষ্ঠানে চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি কাজী আবুল কাশেমের সভাপতিত্বে ও চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আনিছুর রহমান জাহাঙ্গীর, সহ-সভাপতি জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চিওড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মো: পলাশ ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নিজাম, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, ওসমান গণি, মো: শিহাব, ইব্রাহীম হোসেন বাবু, ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: রানা, মো: রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জিহাদ, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. বাবু, মো. শাকিল, মো: হৃদয়, চিওড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মো: ইদ্রিস সহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী। সংবর্ধিত অতিথি ইয়াকুব চৌধুরী বক্তব্যে বলেন, ঐক্যের কোন বিকল্প নেই, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদাকে ভোট দিয়ে চৌদ্দগ্রামের এমপি নির্বাচিত করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
আরও খবর