ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় খুলনা-মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

‎‎সাতক্ষীরার তালা উপজেলায় মহেন্দ্র উল্টে পড়ে মা ও পুত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।‎নিহতরা হলেন সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন(৩৫) এবং তার ছেলে মুস্তাকিম(৮)।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শারমিনের পিতার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। পিতার বাড়ি থেকে মা ও ছেলে মহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও পুত্রের মৃত্যু হয়।
‎
‎ঘটনার বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ জানান, তিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে বের হয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag
আরও খবর