প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 13-12-2025 09:56:28 pm

আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম ২৪ ঘণ্টায় ফিফা প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে। সবচেয়ে বেশি চাহিদা এসেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া।


শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ফিফা।


ফিফার তথ্যমতে, গ্রুপ পর্বের মধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচে, যেখানে মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জেমস রদ্রিগেজ। 


তৃতীয় ও শেষ ধাপের বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টিকিটের উচ্চ মূল্যের কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০-৭০০ ডলার, আর ফাইনালের সর্বনিম্ন মূল্য ৪ হাজার ১৮৫ ডলার, সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার।


ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সব ম্যাচের টিকিট কিনলে একজন সমর্থকের খরচ হতে পারে ৭ হাজার ডলারেরও বেশি। ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই দামকে ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে এবং ফিফার কাছে অবিলম্বে টিকিট বিক্রি স্থগিত করার দাবি জানিয়েছে।


১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫–৪৭৫ ডলার, আর ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দাম ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার। এবার ফিফা প্রথমবারের মতো ‘ডাইনামিক প্রাইসিং’ চালু করেছে, যার ফলে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম বাড়বে বা কমবে।

আরও খবর

6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৮ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১১ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে