ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


এমদাদ খান রামগড়  খাগড়াছড়ি প্রতিনিধি 


খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি  দপ্তর ,শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে পৃথক পৃথক ভাবে  নানা কর্মসূচি পালন করেছে। 

সোমবার (১৫ আগষ্ট) রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতসহ অন্যান্য কর্মকর্তারা।পরে একে একে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, রামগড় থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগ , হর্টিকালচার সেন্টার,  মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,  ছাত্রলীগসহ সরকারি 

বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, বিশেষ অতিথি ছিলেন পৌর সভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার ,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান। সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ও সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশারের ব্যাবস্থাপনায় যুবঋণ ও সনদ বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। 

দিবসটি  উপলক্ষে রামগড়  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতসহ  উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগন অংশ নেন।

আওয়ামীলীগ:  স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রামগড় উপজেলা  আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসুচি পালন করা হয়। সকালে অস্থায়ী দলীয়  অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়  ।  অনুষ্ঠানে  উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সহ সভাপতি ফয়েজ আহমেদ মিলন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রামগড় পৌরসভা:  জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে রামগড় পৌরসভা কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল। এসময় পৌর কাউন্সিলর,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কর্মকর্তা - কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

রামগড় প্রেসক্লাব:  রামগড় প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের  রামগড়  প্রতিনিধি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, সাংবাদিক শুভাশিস দাস, ফয়েজ আহমদ মিলন, বাহার উদ্দিন, এমদাদ খান, মোঃ মোজাম্মেল হোসাইন, ও নুর আলম শরীফ। 

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও নাকাপা উচ্চ বিদ্যালয় : জাতীয় শোক দিবস উপলক্ষে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়েরর উদ্যোগে স্কুলে  কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।  নাকাপা  উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র ছাত্রীদের  চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণে মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।  এসব কর্মসুচিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষিকা মনিকা রানী রায়সহ শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর