পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ভাঙ্গায় বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন, চার নারীর হাতে সম্মাননা

Partha Das ( Contributor )

প্রকাশের সময়: 10-12-2025 08:10:39 am

ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


ঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা চার নারীকে সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের। সভাপতির বক্তব্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের বলেন,“বেগম রোকেয়া শুধু একজন নারী জাগরণের পথিকৃৎই নন, তিনি বাঙালি সমাজে শিক্ষার আলো, অধিকার আদায়ের সংগ্রাম এবং সাম্যের চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর লেখনী, চিন্তা ও সংগ্রাম আজও আমাদের কাছে দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।”


তিনি আরো বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদেরকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। প্রতিটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে নারীরা সমানভাবে অবদান রেখে চলেছে। আজ যেসব নারী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছেন-তারা আমাদের সমাজের গর্ব এবং অন্যদের জন্য অনুপ্রেরণা।”


উএনও মহোদয় উপস্থিত নারীদের উদ্দেশে বলেন,“আপনারা শুধু নিজের পরিবার নয়-সমাজ ও জাতির শক্তি। আপনাদের প্রতিটি অগ্রযাত্রা আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে দেয়। উপজেলা প্রশাসন নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কে.এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা এবং উপস্থিত নারী উদ্যোক্তারা।


অনুষ্ঠান শেষে "সফল জননী নারী" ভাঙ্গা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ। তিনি ভাংগা পৌরসভার নূরপুর গ্রামের মসিউর রহমান মাসুদের স্ত্রী।  


"শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী" হিসেবে ভাঙ্গা উপজেলা পর্যায় শ্রেষ্ঠ হয়েছেন শাহরিয়ার সুলতানা। তিনি ভাংগা পৌরসভার শাহারুল ইসলামের স্ত্রী৷ "নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী" হিসেবে ভাঙ্গা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন আক্তার পারভিন। তিনি ভাঙ্গা উপজেলার নুরুলাগঞ্জ ইউনিয়নের আব্দুর রহমান মিয়ার মেয়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ভাঙ্গা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন জোবায়দা। তিনি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বিল্লাল শেখের মেয়ে। জোবায়দা তিনি ভাঙ্গা উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাউলিবেড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক।


ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৮ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে