‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার(পিপিএম)সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬নভেম্বর)সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি(নিমতলা)নুরুল হুদা দুলাল,সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু,সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ,দৈনিক দিন বদলের সংবাদ পত্রিকার সম্পাদক রেজাউল করিম,কালবেলার দিনাজপুর প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ,নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ সাদাকাত আলী খান,প্রথম আলো দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউর রহমান রাজু ,মানব জমিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান,টিভি জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শখর সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ প্রমুখ।

জেলায় মাদক,শহরে যানজট,চুরি,ছিনতাইসহ চলনমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে মতবিনিময় সভার সভাপতি পুলিশ সুপার জেদান আল মুসা মিডিয়ার গুরুত্ব উল্লেখ করে বলেন যেই জিনিস আমি আমার সন্তানকে খেতে দিব না,সেই জিনিস অন্য মানুষ খাবে তা কখনোই হবে না,অর্থাৎ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন এবং সামাজিক সচেততা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।এছাড়াও যানজটসহ সমাজে অপ্রীতিকর ঘটনারোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সকলকে ঐকবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান।এছাড়াও তিনি দিনাজপুরের মন্দ জিনিসকে ত্যাগ করে,দিনাজপুরের ভালো ও প্রসিদ্ধ জিনিসের প্রসার ঘটানোর প্রতি গুরুত্বারোপ করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস)মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মাহমুদ রফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হামিদসহ পুলিশের  অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর