|
Date: 2025-12-06 15:12:54 |
দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার(পিপিএম)সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬নভেম্বর)সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি(নিমতলা)নুরুল হুদা দুলাল,সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু,সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ,দৈনিক দিন বদলের সংবাদ পত্রিকার সম্পাদক রেজাউল করিম,কালবেলার দিনাজপুর প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ,নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ সাদাকাত আলী খান,প্রথম আলো দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউর রহমান রাজু ,মানব জমিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান,টিভি জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শখর সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ প্রমুখ।
জেলায় মাদক,শহরে যানজট,চুরি,ছিনতাইসহ চলনমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে মতবিনিময় সভার সভাপতি পুলিশ সুপার জেদান আল মুসা মিডিয়ার গুরুত্ব উল্লেখ করে বলেন যেই জিনিস আমি আমার সন্তানকে খেতে দিব না,সেই জিনিস অন্য মানুষ খাবে তা কখনোই হবে না,অর্থাৎ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন এবং সামাজিক সচেততা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।এছাড়াও যানজটসহ সমাজে অপ্রীতিকর ঘটনারোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সকলকে ঐকবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান।এছাড়াও তিনি দিনাজপুরের মন্দ জিনিসকে ত্যাগ করে,দিনাজপুরের ভালো ও প্রসিদ্ধ জিনিসের প্রসার ঘটানোর প্রতি গুরুত্বারোপ করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস)মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মাহমুদ রফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হামিদসহ পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024