নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-12-2025 02:27:01 pm

হিমালয় কন্যা পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরের এই জেলাটি এখন শীতে কাঁপছে, বিশেষ করে তেঁতুলিয়ায় শীতের আগমনী দৃশ্য সুস্পষ্ট।


শনিবার (৬ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০.৫ ডিগ্রি সেলিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ভোরে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা কয়েক ঘণ্টার মধ্যে আরও কমে যায়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় নিশ্চিত করেছেন যে তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে।


ভোর থেকেই জেলায় ছিল হালকা কুয়াশা। তবে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৪ শতাংশ আদ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


শীত বাড়ায় সবচেয়ে দুর্ভোগে পড়ছেন দিনমজুর, শিশু ও বয়স্করা। শহরের দিনমজুর মোকসেদ আলী বলেন, `হঠাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। সকালবেলা কাজ করতে নামলেই হাত-পা জমে আসে। তবে বেলা বাড়লে থাকছে গরম আবহাওয়া।'


আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে, এবং শীতের তীব্রতা আরও বাড়বে। ভোররাত ও সকালে কুয়াশা আরও ঘন হবে।


শীত বাড়ার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শিশু ও বয়স্করা। দিনমজুর মোকসেদ আলী জানান, হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় সকালবেলা কাজ করতে হাত-পা জমে আসে, যদিও বেলা বাড়লে গরম আবহাওয়া থাকে। এদিকে, শীত বাড়ায় গরম কাপড়ের চাহিদা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় কাপড় ব্যবসায়ী রজবুল ইসলাম।

আরও খবর