ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জাককানইবিতে এক পদের বিপরীতে দুই নিয়োগ: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) একটি সহকারী অধ্যাপক পদে দু’জনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে উঠেছে তীব্র বিতর্ক। পপুলেশন সায়েন্স বিভাগে এই নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে স্বচ্ছতা, প্রতিযোগিতা ও আইনগত বৈধতা নিয়ে।


২০২৫ সালের ১৫ এপ্রিল বিভাগটিতে একজন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয় তিনজনকে - শিমলিন জাহান খানম, বিভাগের অস্থায়ী সহকারী অধ্যাপক মো. মামুনুর রশিদ এবং বহিরাগত প্রার্থী মোহাম্মদ রকি খান চৌধুরী।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২ আগস্ট, যেখানে তিনজনই উত্তীর্ণ হন। একই দিনে নেওয়া বাছাই বোর্ডের সাক্ষাৎকারে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হন শিমলিন জাহান খানম, দ্বিতীয় হন রকি খান।

এরপরই শুরু হয় প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া। বাছাই বোর্ডের কার্যবিবরণীতে উল্লেখ করা হয় - শিমলিনের স্থায়ী নিয়োগের ফলে তার পূর্বের সহযোগী অধ্যাপক পদটি শূন্য হবে, এবং সেই শূন্য পদের জন্য রকি খানকে ‘অস্থায়ী সহকারী অধ্যাপক’ হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।

এই সুপারিশ ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায়। শিমলিন ৩১ আগস্ট এবং রকি ১২ অক্টোবর যোগদান করেন। একটি পদের বিজ্ঞপ্তি থেকে দু’টি নিয়োগ এবং শূন্য হওয়া পদে নতুন বিজ্ঞাপন ছাড়া সরাসরি নিয়োগ দেওয়ায় প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠুতা নিয়ে।

বিশেষজ্ঞদের মতে, নতুন শূন্য পদে বিজ্ঞাপন ছাড়া নিয়োগ দেওয়া সংবিধানের ২৯ অনুচ্ছেদের সমান সুযোগের নীতির বিরুদ্ধে। একই বিজ্ঞপ্তি থেকে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের নিয়োগ সুপারিশ করা আইন ও প্রক্রিয়া উভয়ের বিরোধী। প্রশ্ন উঠেছে, বাছাই বোর্ড আসলে কীভাবে সহযোগী অধ্যাপক পদে অস্থায়ী নিয়োগের সুপারিশ করতে পারে?

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, “বাছাই বোর্ড সুপারিশ করেছে, সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। তাই একে অবৈধ বলা যাবে না, যদিও এটি আদর্শ পদ্ধতি নয়।”

বাছাই বোর্ডের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বাছাই বোর্ড প্রয়োজন মনে করলে সিদ্ধান্ত নিতে পারে। আমরা একজন পটেনশিয়াল প্রার্থী পেয়েছি, তিনি মোনাশ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ধারী। এমন ব্রাইট ক্যান্ডিডেট সচরাচর পাওয়া যায় না। তাই সর্বসম্মত সিদ্ধান্তে তাকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যেমন ধরুন, হার্ভার্ড থেকে কেউ আসলে প্রয়োজন হলে সিন্ডিকেট সরাসরি নিয়োগ দিতে পারে।”

অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, “বিজ্ঞাপনে যদি একটি পদ উল্লেখ থাকে, তাহলে কেবল একজনকেই নিয়োগ দেওয়া যাবে, তার বেশি নয়।”

ইউজিসির একজন সদস্য আরও কঠোর মন্তব্য করেন - 
“একটি পদের বিজ্ঞাপনে অভ্যন্তরীণ প্রার্থী স্থায়ী নিয়োগ পাওয়ার পর তার শূন্য পদে একই বাছাই বোর্ড থেকে আরেকজনকে সুপারিশ করার কোনো বৈধতা নেই। এটি সম্পূর্ণ অবৈধ। অভিযোগ এলে ইউজিসি নিয়োগ বাতিল করবে। নতুন শূন্য পদে নিয়োগ দিতে হলে অবশ্যই নতুন বিজ্ঞপ্তি দিতে হবে।”
আরও খবর