ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটায় ইমাম–মুয়াজ্জিন–উলামা সমাবেশ অনুষ্ঠিত

 পাটকেলঘাটায় ইমাম, মুয়াজ্জিন ও উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার নুরউল্লাহ।

সরুলিয়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা আলমগীর হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক,ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা আব্দুর রশিদ,সহ-সভাপতি মাওলানা জিয়াউল ইসলাম,জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসেন,জাতীয় ইমাম সমিতির জেলা অর্থ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম বেলালী,

উলামা বিভাগের তালা উপজেলা সভাপতি মাওলানা কবিরুল ইসলাম,জেলা ফোরকানিয়া মক্তব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন,মাওলানা জিএম কাউসার আলী ও মাওলানা রেজাউল করিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“ইমামরা সমাজের ধর্মীয় নেতা। তারা যদি মসজিদে সচেতনামূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন, তবে সমাজ থেকে মদ, জুয়া, হিরোইনসহ বিভিন্ন অপরাধ অনেকাংশে কমে যাবে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত, জুয়ামুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ গঠনে ইমাম ও ওলামায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Tag
আরও খবর