সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের

চৌদ্দগ্রাম ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক সমাবেশ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ধনিজকরা এলাকায় আল-ফালাহ এস.আলী মডেল মাদরাসার উদ্যোগে ২০২৪ সালের স্টুডেন্টস্ মেধা উন্নয়ন বৃত্তি, সম্মানী ও সনদ প্রদান উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ধনিজকরা আল ফালাহ একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক এইচ এন এম শফিকুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে শুরুতে উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন আল ফালাহ এস আলী মডেল মাদরাসার তত্বাবধায়ক-যশপুর সুফিয়া খাতুন ফাজিল ডিগ্রী মাদরাসার প্রভাষক মাওলানা মোঃ আবু নাছের মজুমদার। সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর (অবঃ) মোঃ রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছুপুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা কাজী মোঃ সহিদ উল্লাহ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্য বিশিষ্ট সমাজ সেবক শেখ আহম্মদ, প্রতাপপুর মাদরাসার প্রভাষক মুফতি সহিদুল ইসলাম, খিরনশাল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মাওলানা আলী আক্কাস, ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ইমরান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, কৃষ্ণপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ডা, সৈয়দ আলী আশরাফ, ধনিজকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিমুর রহমান, অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম, ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর হোসেন, বক্তাগন বলেন, ইসলামী জ্ঞান অর্জন করতে হলে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৪টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তারা প্রায় সবাই মাদরাসায় শিক্ষা গ্রহন করেছেন। আজকে মাদরাসা শিক্ষা না নিয়ে যারা শিক্ষিত হয়েছে তাদের বেশির ভাগই কোরআন পড়তে পারেনা। তাই নৈতিকতা ও আদর্শ মানুষ হতে হলে অবশ্যই মাদরাসায় শিক্ষা নিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। এসময় শুভপুর ইসলামি সমাজ কল্যান পরিষদের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, তথ্য ও মানবাধিকার সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক সফিউল বাসার, যুব বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন প্রমূখ। এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর।
আরও খবর