হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

ইন্দুরকানীতে রাস্তার পাশের সরকারী গাছ কেটে বিক্রি করছে প্রভাবশালীরা

বন বিভাগের উদাসীনতার কারণে পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশের সরকারী গাছ কাটার মহোৎসব চলছে। প্রভাবশালীরা প্রতিনিয়ত সরকারী এসব গাছ কেটে বিক্রি করছে। বনবিভাগ বিষয়টি জেনেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহন করছে না। অভিযোগ দিলে তারা দায়সারাভাবে এসে ঘুরে দেখে যায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর )এই প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পায়ে , উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী বাজার সংলগ্ন সরকারী রাস্তার পাশে এক ফিটের ভিতর কিছু গাছ কেটে রাখা হয়েছে। আরও কিছু গাছ কাটা হচ্ছে। স্থানীয় আনসার শেখ ও মিজানুর রহমান মিজু উক্ত গাছগুলো ৮৬ হাজার টাকায় এক গাছ ক্রয়ের বেপারীর কাছে বিক্রি করেছেন। গত বুধবার বেপারীরা সেখান থেকে কয়েকটি গাছ কাটলে স্থানীয়রা বাধা দেয় এবং বন বিভাগকে বিষয়টি জানায়। পরে বনবিভাগের লোকজন এসে ঘুরে দেখে গেছেন। এরপর বৃহস্পতিবার সকালে পুনরায় গাছের বেপারীসহ ১০ জন শ্রমিক এসে গাছ কাটা শুরু করলে স্থানীয়রা আবারও বাধা দেয়। পাড়েরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস খান এই প্রতিবেদককে জানান, স্থানীয় আনসার শেখ ও মিজানুর রহমান মিজু নামে দুই ব্যক্তি গাছগুলো বেপারীর কাছে বিক্রি করেছে। এভাবে কতিপয় প্রভাবশালীরা প্রতিনিয়ত গাছ কেটে নিয়ে যাচ্ছে। বন বিভাগকে জানালে তারা শুধু এসে দেখে চলে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না। পাড়েরহাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, এর আগেও ওই এলাকার রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বন বিভাগকে জানিয়েও কোন প্রতিকার হচ্ছে না। বন বিভাগের উদাসীনতার কারণেই বারবার গাছ কেটে নিয়ে যাচ্ছে কতিপয় অসাধু লোকজন। পিরোজপুর সহকারী বন কর্মকর্তা শেখ মোতালেব হোসেন জানান, গাছ কাটার খবর পেয়ে ওই এলাকার দায়িত্বরত কেরামত আলীকে বিষয়টি দেখার জন্য পাঠিয়েছি। তিনি তদন্ত করে রিপোর্ট দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag
আরও খবর