এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

"রাবিপ্রবি’তে ‘বৈশ্বিক র‌্যাঙ্কিং’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত"

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও রিসার্চ এন্ড ইনোভেশন মেনেজমেন্ট সেল (আরআইএমসি) এর যৌথ উদ্যোগে ‘বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রক্রিয়া’ বিষয়ক একটি সেমিনার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি’র র‌্যাঙ্কিং ও স্ট্র্যাট্যাজিক ডেভেলপমেন্ট সেল এর অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন। 


উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জুনাইদ কবির। তিনি আগত অতিথিবৃন্দকে রাবিপ্রবি’তে স্বাগত জানান এবং বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ নোবিপ্রবি’র সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তাদের পথ অনুসরন করে রাবিপ্রবি-ও অদূর ভবিষ্যতে বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ স্থান করে নেবে। তিনি বলেন আজকের এ সেমিনার থেকে আমরা যে দিক-নির্দেশনা ও পরামর্শ পাবো তা অনুসরণ করে এগিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাবো। অতঃপর রাবিপ্রবি’র রিসার্চ এন্ড ইনোভেশন মেনেজমেন্ট সেল (আরআইএমসি) এর পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন আরআইএমসি-র ফাংশন ও কার্যক্রম সর্ম্পকে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন যা রাবিপ্রবি’কে বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ উত্তরণ ঘটাতে সমর্থ্য হবে এবং কিভাবে নিজেদের মেধাভিত্তিক কর্মসমূহ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় তার প্রক্রিয়গত বিষয়াদি উপস্থাপন করেন।


সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি’র র‌্যাঙ্কিং ও স্ট্র্যাট্যাজিক ডেভেলপমেন্ট সেল এর অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন। তিনি তার উপস্থাপিত দীর্ঘ প্রবন্ধে একটি বিশ্ববিদ্যালয়কে কিভাবে বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ উত্তীর্ণ করা যায় তার আন্তর্জাতিক প্রক্রিয়াসমূহ ও পদ্ধতিসমূহ নিয়ে পুঙ্খানুপুঙ্খরুপে বিস্তারিতভাবে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাঙ্কিং কি, কেন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রয়োজন, সমাজে ও শিক্ষার্থীদের মাঝে র‌্যাঙ্কিং এর প্রভাব, কিউএস এশিয়া ও কিউএস ওয়ার্ল্ড বিষয়ে এবং কিউ-১ কিউ-২ গবেষণা ও প্যাটেন্ট তৈরি করার বিষয়ে তত্ত্বগত আলোচনা করেন। এগুলো অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর, শিক্ষার্থী, অ্যালামনাই এর দাপ্তরিক তথ্য এবং শিক্ষক-গবেষকগণের গুণগতমান সমৃদ্ধ স্কোপাস গবেষণা ও বিভিন্ন সংশ্লিষ্ট প্রজেক্ট গ্রহণ করার উদ্যোগের কথা বলেন এবং তা সমাজে কী ইতিবাচক ফলাফল বয়ে আনছে অর্থ্যাৎ একাডেমিক শিক্ষা কার্যক্রম ও গবেষণা কার্যক্রমের বহুমাত্রিক তথ্য সংগ্রহ করে বৈশ্বিক র‌্যাঙ্কিং প্রোফাইলে ইনপুট প্রদানসহ সংশ্লিষ্ট টেনিক্যাল প্রক্রিয়া যেমন তুলে ধরেন তেমনি এ কাজ করার চ্যালেঞ্জ ও প্রতিকূলতাসমূহ নির্দ্বিধায় ব্যক্ত করেন।


বিশেষ অতিথি নোবিপ্রবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক রাবিপ্রবি’র নান্দনিক পরিবেশের প্রশংসা করেন এবং পূর্বের তুলনায় এসময়ের অবকাঠামোগত অগ্রগতির তুলনামূলক আলোচনা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে এ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি অব্যাহত থাকবে। তাঁকে আজকের এ গুরুত্বপূর্ণ সেমিনারে আমন্ত্রণ জানানোর জন্য রাবিপ্রবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নোবিপ্রবিতে র‌্যাঙ্কিং নিয়ে কাজ করতে যে  পদ্ধতি ও কৌশল অবলম্বন করেন এবং যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা তুলে ধরেন। তিনি বলেন যত বাধা আসক না কেনো বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে, সততার সাথে থাকলে তা অতিক্রম করা সম্ভব। সফলতার জন্য সবাইকে সহযোগী মনোভাব দেখাতে হবে এবিষয়ে তিন গুরুত্বারোপ করেন। 

    

সেমিনারের প্রধান অতিথি নোবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে মুগ্ধ হন এবং নোবিপ্রবি’কে র‌্যাঙ্কিং-এ উত্তীর্ণ করানোর জন্য তাঁর গৃহীত কর্মসূচী ও পরিকল্পনাসমূহ বিস্তৃত আকারে তুলে ধরেন এবং তা বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রমের কথা বলেন। সুষ্ঠু পরিকল্পনা  ও সৎ সাহস নিয়ে এগিয়ে গেলে এবং সকল অংশীজনদেরকে অংশগ্রহন করাতে পারলে কোন কাজই অসম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি তাঁর অতীত স্মৃতিচারণ করে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের আগ্রহ ও কর্মক্ষমতার পর্যবেক্ষনের কথা তুলে ধরেন এবং বলেন রাবিপ্রবি অত্র অঞ্চলের মেধাসম্পদ ব্যবহার করে একটি অনন্য বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হতে পারবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। বৈশ্বিক র‌্যাঙ্কিং-এ রাবিপ্রকে স্থান করে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে একযোগে কাজ করার আহবান জানান।


সেমিনারের সভাপতি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় বলেন, রাবিপ্রবিকে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে নেয়ার জন্য কাজ শুরু করা দরকার ছিল আজ তার সূচনা হলো, আমরা এ লক্ষ্যে কাজ করে যাবো এবং একদিন এ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-এ থাকবে আশা করছি। এ লক্ষেই আমরা কাজ করছি, ইতোমধ্যে আরআইএমসি, আইকিউএসি, আরআইসি তৈরি করেছি ও এর কার্যক্রম চলমান রয়েছে আরো কিছু প্রজেক্ট যেমন ‘ট্যুরিজম হাব, রিসার্চ এন্ড ইনোভেশন হাব’ প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আধুনিকীকরণ, পরীক্ষা দপ্তর অটোমেশন করারে উদ্যোগ নেয়া হয়েছে। এগুলোর মধ্য দিয়ে আমরা ক্রমান্বয়ে করণীয়গুলো সম্পন্ন করে র‌্যাঙ্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন আজকের এ সেমিনারের এ আলোচনা শুনে আমরা সবাই উপকৃত হলাম এবং আমি সাহস পেলাম। তিনি শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে একটি টিম হিসেবে কাজ করার আহবান জানান। তিনি ক্যাম্পাসে একটি মেগাশপ করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন। তিনি অত্র অঞ্চলের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা আয়োজনের আগ্রহের কথা বলেন। এ সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি এবং আরআইএমসিকে ধন্যবাদ জানান এবং নোবিপ্রবি’র সম্মানিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) জনাব মাহবুব আরাসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। 

 তথ্যসূএ: জনসংযোগ দপ্তর (রাবিপ্রবি) 

Tag
আরও খবর