জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

বার্ষিক সাধারণ সভা

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানি মনিরাম গ্রামে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কান্দি ইউপি চেয়ারম্যান ও জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল। 

এসময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, এলজিইডির শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তার, উপকারভোগীসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সোসিওলজিষ্ট লুৎফা খাতুন বুবলি, পীরগাছা প্রেসক্লাবের সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, জাপশীরি খাল পানি ব্যবস্থাপনা সমিতির সকল সদস্যবৃন্দ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, সমিতির টাকা সুদে দেওয়া যাবে না। সুদভিত্তিক সমিতি হলে সেখানে বরকত হয় না এমনকি এক সময় সেই সমিতি ভেঙে যায়। উৎপাদনশীল ও কৃষিভিত্তিক কাজে সঞ্চিত অর্থ  ব্যবহার করতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করলে সমিতি যাবে সেই সাথে পানি ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যে ধ্বংস হয়ে যাবে।

সভাপতির বক্তব্যে আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন, এই খাল শুধু কান্দি ইউনিয়নে নয় আশপাশের কয়েকটি গ্রাম ও কয়েকটি ইউনিয়নের মানুষ এর সুবিধা ভোগ করছে। এর প্রসার ঘটার জন্য আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি।  

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৭ মিনিট আগে