জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জীবিকা উন্নয়নে আশাশুনিতে সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত



আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় জীবিকা উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণে সরকারি ও বেসরকারি সেবাদানকারী সংস্থাসমূহের সঙ্গে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।


মুসলিম এইড ইউকে–বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় বাস্তবায়িত ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আইসিআরডিসিভি–২ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. শামসুল হক মৃধা।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ফয়সাল আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান মো. আবু দাউদ ঢালী এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক এস. এম. রফিকুল ইসলাম।


এছাড়া আলোচনায় অংশ নেন মুসলিম এইড ইউকে–বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস. এম. মনোয়ার হোসেন, কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার রাম প্রসাদ, ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুস সালাম, সহকারী কৃষি উন্নয়ন কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল এবং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাশ।


কর্মশালায় বিভিন্ন এনজিও, কৃষক প্রতিনিধি, সার ও বীজ ব্যবসায়ী, মৎস্যচাষি, হ্যাচারী মালিক, পোল্ট্রি ফার্মের উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠন ও উপকারভোগীদের প্রতিনিধিগণ অংশ নেন।


প্রকল্প ব্যবস্থাপক তাঁর বক্তব্যে জানান, প্রকল্পের উপকারভোগীরা বর্তমানে সবজি, মাছ, গলদা, বাগদা, হাঁস-মুরগি ও ছাগল উৎপাদনে সক্রিয় হলেও বাজারে তাদের পণ্যের ন্যায্য দাম মিলছে না। এ সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ই মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।


কর্মশালায় ব্র্যাক, বারসিক, ফ্রেন্ডশিপসহ অংশগ্রহণকারী এনজিওসমূহ কৃষি পরামর্শ, পণ্য বিপণন ও ঋণ সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করে। পিডিবিএফ, জনতা, কৃষি ও সোনালী ব্যাংকের প্রতিনিধিগণ স্বল্পসুদে ঋণ ও কৃষি প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দেন।


কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপকারভোগীদের নিয়মিত সেবা, বিনামূল্যে ভ্যাকসিন, ইনকিউবেটর সরবরাহ, লবণাক্ত সহিষ্ণু ঘাস উৎপাদন, কৃষিপণ্যের সরাসরি বিক্রয়কেন্দ্র স্থাপন ও দুধের গুণগতমান পরীক্ষাসহ বিভিন্ন সহায়তার আশ্বাস দেন।


ব্যবসায়ী প্রতিনিধিগণও ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য উপকরণ সরবরাহ এবং উপকারভোগীদের উৎপাদিত পণ্য ক্রয়ের প্রতিশ্রুতি দেন।


প্রধান অতিথি ফয়সাল আহম্মেদ কর্মশালার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ জীবিকা উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।


কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস করবে এবং গ্রামীণ কৃষি ও জীবিকা আরও শক্তিশালী ও টেকসই হবে।

Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে