শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা

আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ শুরু


আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও শীতকালীন সবজি বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


২০২৫-২৬ অর্থবছরের রবি/২০২৫-২৬ মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মণ্ডল।


অনুষ্ঠানের প্রথম পর্বে ২৫০ জন কৃষকের মধ্যে বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটি শাকের বীজ বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল উপস্থিত ছিলেন।


আগামী সোমবার দ্বিতীয় পর্বে আরও ৪৪০ জন কৃষকের মধ্যে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, শসা বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।


কৃষি প্রণোদনা কর্মসূচির প্রভাব ও সম্ভাবনা

সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি আশাশুনির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য আশার আলো হয়ে উঠেছে। বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণের ফলে কৃষকরা উৎপাদন ব্যয় কিছুটা হলেও কমিয়ে আনতে পারবেন। একই সঙ্গে বসতবাড়িতে শাকসবজি উৎপাদন বাড়লে পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে এবং অতিরিক্ত ফসল বিক্রি করে কৃষকের অতিরিক্ত আয়ও নিশ্চিত হবে। এ ধরনের উদ্যোগ টেকসই কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও খবর