পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলিয়ারচরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম কুলিয়ারচরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলম। 

এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সদস্য সচিব মো. মুখলেসুর রহমান মঞ্জু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম (মুছা)'র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা।


এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার এ আলম, ১নং সদস্য মোহাম্মদ সাইয়ূম মিয়া,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আওয়াল তালুকদার, মো. জুয়েল রানা, মো. রফিকুল ইসলাম, রমিজ উদ্দিন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, মিশকাত তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল ও জাসাস এর নেতা-কর্মীবৃন্দ।

এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলমের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এর আগের দিন ২৭ অক্টোবর সোমবার বাদ মাগরিব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

আরও খবর