নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংস্কার শেষে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-10-2025 01:27:11 pm

মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন রাজধানীর বহু মানুষ। অবশেষে তাদের ভোগান্তি দুর হয়েছে। দীর্ঘসময় বন্ধ থাকার পর উত্তরা থেকে মতিঝিল রুটে পুরো দমে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।


দুর্ঘটনার পর ফার্মগেটের মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার পর সেখানে সংস্কার কাজের জন্যেই চলাচল বন্ধ ছিল। এদিন সকালে নতুন করে লাগানো হয় বিয়ারিং প্যাড। তারপর পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। 


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।


ওই দুর্ঘটনার পর রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল সেবা চালু হয়। তবে মেরামত কাজের জন্য সোমবার সকাল পর্যন্ত শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।


উল্লেখ্য, পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রেল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির। সে সঙ্গে পরিবারের সদস্যদের কেউ যদি বেকার থাকে, তবে তাকে মেট্রোরেলে চাকরি দেয়ার পাশাপাশি মর্মান্তিক এ দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

আরও খবর