ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উত্তরণ'র ফুলগাজী উপজেলায় শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণ

ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর,মুন্সিরহাট ও দরবারপুর ইউনিয়নে উত্তরণ এর শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণ

গত ইংরেজী ২০,২১ এবং ২২ অক্টোবর ২০২৫ তারিখ দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর, মুন্সিরহাট ও দরবারপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯০০ জন উপকারভোগীদের মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন এবং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার, ভূমি, মাশিয়াত আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-ফুলগাজী সদর ইউনিয়ন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মোয়াজ্জেম হোসাইন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- মুন্সিরহাট ইউনিয়ন ও উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ খোরশেদ আলম এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- দরবারপুর ইউনিয়ন  ও  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মাসুদুল হক। আরও উপস্থিত ছিলেন, স্ব স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অন্তরা দাস তিথি সিনিয়র অফিসার-হিউম্যানিটারিয়ান, মোঃ মোস্তাফিজুর রহমান - প্রজেক্ট অফিসার এবং উত্তরণ এর প্রকল্প স্টাফগণ। 

প্রধান অতিথি তার বক্তব্যে দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণের বাস্তবায়িত কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন এই শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে যে তালিকা করা হয়েছে তা খুবই ভালোভাবে যাচাই বাছাই করে উপযুক্ত মানুষকে নির্বাচন করা হয়েছে যা প্রশংসনীয় এবং তারা যে সাপোর্ট পাচ্ছে তাতে তাদের অনেক উপকার হবে। এছাড়াও তিনি এলাকার ক্ষতিগ্রস্থ আরও পরিবারের জীবন মান উন্নয়ন, ওয়াশ ফ্যাসিলিটির উন্নয়ন, সেল্টার মেরামত করার জন্য দাতা সংস্থার সহযোগিতা আহবান করেন। তিনি বলেন এই সকল কাজ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। অবশেষে তিনি দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আবারও ধন্যবাদ জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন এবং উপকারভোগীদের মাঝে পরিবার প্রতি শর্তহীন নগদ ৬০০০/- টাকা এবং হাইজিন কিটস বিতরণ করেন।

Tag
আরও খবর