সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের

বাংপাই গ্রামে মাদকবিরোধী অভিযানের জেরে হামলা ও লুটপাট, আহত ১

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে মাদকবিরোধী অবস্থান নেওয়াকে কেন্দ্র করে একদল সন্ত্রাসীর হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এশার নামাজের পর বাংপাই পূর্বপাড়া এলাকায় মাদক সেবনের সময় তিনজনকে আটক করে গ্রামবাসী। আটক ব্যক্তিরা হলেন— উপজেলার বারাইশ গ্রামের মৃত আনা মিয়ার ছেলে ইয়াকুব আলী প্রকাশ ইয়া (৩২) এবং কুমিল্লার পদুয়ার বাজার এলাকার আরও দুইজন যুবক। পরে তারা গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে মাদক থেকে বিরত থাকার অঙ্গীকার করে একটি ভিডিও বার্তা প্রদান করেন। ভিডিওতে তারা স্বীকার করেন যে, বাংপাই গ্রামের রাসেল মিয়ার আহ্বানে তারা সেখানে গিয়েছিলেন। পরে শুক্রবার রাতেই স্থানীয়দের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু শনিবার সকাল ১১টার দিকে ইয়াকুব আলী প্রকাশ ইয়া তার সহযোগীদের নিয়ে একটি সিএনজিতে দেশীয় অস্ত্রসহ বাংপাই গ্রামে মহড়া দিতে দেখা যায়। দুপুর ১টার দিকে তারা বাংপাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে জিহাদকে তুলে নিয়ে কুপিয়ে জখম করে এবং একই গ্রামের হারুনের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এসময় ইয়াকুব আলীর সঙ্গে থাকা সহযোগীরা হলেন— ১। ইয়াকুব আলী প্রকাশ ইয়া (৩২), পিতা: মৃত আনা মিয়া ২। কাজী আরিফ (২২), পিতা: কাজী শফিক ৩। নাজমুল (২০), পিতা: জসিম ড্রাইভার ৪। মো. রাজু (২৫), পিতা: আব্দুল মন্নান ৫। মো. কিরণ (২০), পিতা: আবু তাহের ৬। মো. সোহাগ (৩০), পিতা: বারেক মিয়া ৭। মো. পারভেজ (২০), পিতা: ইসহাক মিয়া; সকলের ঠিকানা— বারাইশ, পোস্টঃ মেষতলী বাজার, ৮নং মুন্সিরহাট ইউনিয়ন, থানা— চৌদ্দগ্রাম, জেলা— কুমিল্লা। ৮। মো. বাসেল (২৫), পিতা: আবু তাহের, সাং: বাংপাই। এছাড়াও তাদের সঙ্গে আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ছিল বলে জানা গেছে। এ ঘটনার পর গ্রামবাসী অভিযুক্ত রাসেল মিয়াকে উপজেলার বারাইশ এলাকা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি বর্তমানে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল তদন্ত করছেন। এ ঘটনায় বাংপাই গ্রামের জিহাদের মা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও খবর