প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও

পীরগাছা পোল্ট্রি খামারের চার লক্ষ টাকার মালামাল চুরি, থানায় অভিযোগ

রংপুরের পীরগাছায় একটি পোল্ট্রি খামারের প্রায় চার লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের কিসামত ছোট ঝিনিয়া গ্রামের মামুনের খামার সংলগ্ন ‘মেসার্স পীরগাছা পোল্ট্রি খামারে’ এ চুরির ঘটনা ঘটে। লাগাতার এ চুরির ঘটনায় খামারের মালিক শামছুজ্জামান খাঁন বাদি হয়ে স্থানীয় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের সূত্র ধরে বুধবার (১৫ অক্টোবর) ঘটনার স্থান পরিদর্শন করেন থানা এসআই মোস্তফা কামাল ও এএসআই শাহিন মিয়া। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম সংবাদে প্রকাশ করা হয়নি।  

জানা যায়, ব্যবসায়ী শামছুজ্জামান খাঁনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স পীরগাছা পোল্ট্রিফার্ম’। দীর্ঘদিন ব্যবসাটি সুনামের সাথে পরিচালনা করে আসছিলেন তিনি। পোল্ট্রিফার্মটি স্থাপনের পর থেকে স্থানীয় কিছু বখাটে ও মাদকাসক্ত যুবক শামছুজ্জামান খাঁনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২১ সেপ্টেম্বর শামছুজ্জামান খাঁন জরুরী কাজে ঢাকায় চলে আসেন। 

এই সুযোগে বখাটেরা জিআই জাল কেটে তার খামারের ইলেকট্রিক মটর ২টি, ২৫টি সিলিং ফ্যান, সোলার প্যানেলের ব্যাটারী ১টি, টিউবওয়েল ৫টি, লোহার এঙ্গেল, পণ্য মাপার যন্ত্র, ওয়েট পাথর, ২টি ইলেকট্রিক ড্রিল মেশিন, স্যালো ইঞ্জিন ও জেনারেটরসহ মোট চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে প্রত্যক্ষদর্শী মাইদুল ইসলাম ও চাঁন মিয়া বিষয়টি শামছুজ্জামান খাঁনকে জানালে তিনি থানায় একটি এজাহার দায়ের করেন।

দীর্ঘদিনের খামারের কেয়ারটেকার সুমন মিয়া চুরি হয়ে যাওয়া স্থান ঘুরে ঘুরে দেখান সাংবাদিকদের। তার কথা ও এজাহারের বর্ণনা অনুযায়ী এ সংবাদ লেখা হয়। স্থানীয় বাসিন্দা চাঁন মিয়া বলেন, চোরেরা সংঘবদ্ধভাবে একের পর এক খামারের মালামাল চুরি করে নিয়ে গেছে। তারা অধিকাংশই যুবক নেশার সাথে জড়িত।  

পীরগাছা থানা ওসি রোমেল বড়ুয়া জানান, এজাহারের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আরও খবর