কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া ঐতিহ্যবাহী বিলে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত

নৌকা বাইচ খেলা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার  ছাতড়া ঐতিহ্যবাহী বিলে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত 

 আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ আসনে নিয়ামতপুর, সাপাহার, পোরশা উপজেলার মনোনয়ন প্রত্যাশী জনাব নুরুল ইসলাম এর ব্যবস্থাপনায় ছাতড়া ঐতিহ্যবাহী বিলে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর ,শনিবার বিকাল পাঁচটায় এই নৌকা বাইচ খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুদ্দিন আহমেদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হীরা আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, তিনার বক্তব্যে বলেন আমাদের এই ছাতড়া ঐতিহ্যবাহী বিলে আগে প্রতিবছর নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হতো, আমরা ছোটবেলায় দেখেছি ,এই খেলাটি। যথাযোগ্য মর্যদায় এলাকার মানুষ আয়োজন করতেন কাল ক্রমে খেলাটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে।


 আমি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকার জনগণের মধ্যে আনন্দ দেওয়ার জন্য এই খেলার আয়োজন করেছি। নৌকা বাইচ খেলাটি সকল মানুষের কাছে একটি প্রিয় খেলা যার জন্য স্বল্প সময়ের মধ্যে প্রচারণা ছাড়াই হাজার হাজার দর্শক নৌকা বাইচ খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন ।

এ খেলা কে কেন্দ্র করে বিভিন্ন উপজেলা থেকে প্রচুর পরিমাণ দর্শনার্থীরা ভীড় জমান। দর্শনার্থীরা বলেন এ ধরনের খেলা মাঝেমধ্যে হওয়া দরকার। খেলা গুলো কালক্রমে বন্ধ হয়ে যাচ্ছে । নৌকা বাইচ খেলায় পুরুষ দর্শনার্থীর পাশাপাশি প্রচুর পরিমাণে মহিলা দর্শনার্থী খেলা দেখার জন্য এসেছিলেন। নৌকা বাইচ খেলায় পাঁচটি দল নৌকা বাইচ খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, এদের মধ্যে ১ম ও ২য় প্রতিযোগীদের কে পুরস্কার তুলে দেয়া হয়, আর যারা পরাজিত হয়েছে তাদেরকে সান্তনা পুরস্কার  দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত মারুফ খান,রকি আহমেদ, সাইদুর রহমান, তরিকুল ইসলামসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

আরও খবর