কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 20-09-2025 04:19:53 pm

এশিয়া কাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। সমীকরণ ছিল এমন—আফগানরা হারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। 


সাম্প্রতিক সময়ে বাইশগজে দুই দলের খেলোয়াড়দের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই দলের সমর্থকদের মাঝে কথার লড়াই ছিল নিয়মিত ঘটনা। তবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের আগে সেই পরিস্থিতি রাতারাতি পাল্টে যায়। ফেসবুকে বাংলাদেশের অনেকে প্রকাশ্যে শ্রীলঙ্কাকে সমর্থন জানাচ্ছিলেন। একদিনের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বনে যান ‘ডাই-হার্ড ফ্যান। 


শ্রীলঙ্কাও বাংলাদেশকে হতাশ করেনি। রোমাঞ্চকর ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়ে নিজেরা সুপার ফোরে গেছে, সেই সঙ্গে বাংলাদেশকেও উঠিয়ে দিয়েছে। অনেকটা ‘ভাগ্যের জোরে’ পেয়ে যাওয়া সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরুর লক্ষ্য লিটন দাসের দলের। সুপার ফোরে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ‘সেই’ শ্রীলঙ্কা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। 


ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। 


গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে লঙ্কানদের সর্ম্পকে ভালো ধারণা আছে টাইগারদের। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল। 


এ ছাড়া, আরও একটি বিষয় হলো, সুপার ফোরে দুবাইয়ের উইকেটে খেলতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে সব ম্যাচই আবুধাবির ধীর গতির উইকেটে খেলেছে লিটন-জাকেররা। এখন দেখার বিষয়, দুবাইয়ের স্পোর্টিং উইকেটে কীভাবে নিজেদের মানিয়ে নেয় টাইগাররা। 


বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন। 


শ্রীলঙ্কা স্কোয়াড : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা। 

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

১ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৩ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে