নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

ছিনতাইকারীর হামলায় গোবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী পার্থ প্রতিম কুন্ডু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি গোপালগঞ্জের পুলিশ লাইন স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার হাতে ৪০ টা সেলাই করা হয়েছে এবং তিনি হলে অবস্থান করছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি সহ কয়েকজন পুলিশ লাইনের পরে হরিদাশপুর রেল ব্রিজের ওদিকে ঘুরতে গেছিলাম। ওখানে ছবি তুলতেছিলাম।পরে ওখানের স্থানীয় নেশাখোর পোলাপান আমার ওপর হামলা করে সাথে থাকা ক্যামেরা,মোবাইল ফোন নিতে না পেরে এন্টিকাটার দিয়ে দুইহাতে আঘাত করে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন," আমি নিজে খবর পেয়ে হাসপাতালে যাই। গিয়ে জানতে পারি পার্থ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। তখন আমি পুলিশের ওসি তদন্ত ও একজন এসআই (যেহেতু নিয়মিত ওসি ট্রেনিংয়ের জন্য মাদারীপুরে আছেন) কে সাথে নিয়ে হলে পার্থ'র সাথে দেখা করি। পুলিশ পার্থের জবানবন্দি নিয়েছে এবং ঘটনার বিস্তারিত জেনেছে। ওনারা রাতেই কাজ শুরু করেছে।"

আরও খবর