ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

‎সাতক্ষীরায় কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা

‎সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছেন অবসরপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স শেখ আব্দুল অমিক।

‎১৪ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জর্জ কোর্টের সরকারি কৌশলী (জিপি) অসীম কুমার মণ্ডল।
‎মামলার বিবরণে জানা যায়, ২৩ বছর ধরে দেশের বিভিন্ন কারাগারে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন শেখ আব্দুল অমিক। ২০১১ সালের ২৯ এপ্রিল অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে অবসর নেন। অবসরের পর তিনি মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা অধিদপ্তরের অনিয়ম নিয়ে মন্তব্য করলেও সংস্থার সুনাম রক্ষায় সচেষ্ট ছিলেন।
‎বাদীর অভিযোগ, ২০২৫ সালের ২৯ এপ্রিল মহাপরিদর্শক স্মারক নম্বর ৫৮,০৪,০০০০,০২৮,০৫,০০১,২৫-২৭৯ এর মাধ্যমে তাকে দেশের সব কারাগারে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ চিঠি দেশের সব কারাগারে পাঠানো হয়, যা তার সামাজিক মর্যাদায় আঘাত হানে।
‎
‎তিনি আদালতে জানান, একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এমন নিষেধাজ্ঞা বেআইনি ও অসম্মানজনক। প্রতিবাদপত্র ও লিগ্যাল নোটিশ পাঠিয়েও কোনো প্রতিকার না পেয়ে তিনি ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন।
‎
‎বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একে এম আক্তারুল কবির বলেন, “আমার মক্কেল একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তাকে বেআইনিভাবে অবাঞ্ছিত ঘোষণা করে অপমানিত করা হয়েছে।”
‎
‎মামলাটি ১৪ আগস্ট দায়ের করা হয়। ১০ সেপ্টেম্বর কোর্ট ফি জমা দেওয়ার পর আদালত বিবাদীপক্ষকে সমন ইস্যুর নির্দেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৭ অক্টোবর।
‎
‎রাষ্ট্রপক্ষের জিপি অসীম কুমার মণ্ডল জানান, মামলাটি বিচারাধীন রয়েছে। মহাপরিদর্শকের আদেশের যৌক্তিকতা আদালতে তুলে ধরা হবে।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে মহাপরিদর্শকের সরকারি নম্বরে ফোন দিলে তার পিএ ফোর জানান, “স্যার বাইরে আছেন। আমি তাকে বিষয়টি জানাব।

Tag
আরও খবর