জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পরশুরাম উপজেলায় প্রকল্পের লেসন লার্ণ কর্মশালা অনুষ্টিত

 পরশুরাম উপজেলায় প্রকল্পের লেসন লার্ণ কর্মশালা অদ্য ইংরেজী ৭ই  সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ রবিবার সকাল ৯.৩০ মিনিটে দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নে ২০২৫ শের বন্যায় ক্ষতিগ্রস্থ ৬৪৫ জন উপকারভোগীর মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস বিতরণ কার্যক্রম পরিচালনা শেষে প্রকল্পের লেসন লার্ণ কর্মশালা পরশুরাম উপজেলা রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রকল্পের সমন্বয়কারী হাসিনা পারভীনের সভাপতিত্বে লেসন লার্ণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) জনাব এস এম শাফায়াত আখতার নুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান-মির্জানগর ও চিথলিয়া ইউনিয়ন) জনাব মোঃ ইমরান হোসাইন, এবং মমতাজ বেগম, প্রজেক্ট অফিসার, সেভ দ্য চিলড্রেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, উপকারভোগী, সাংবাদিক এবং উত্তরণ এর প্রকল্প স্টাফগণ।

লেসন লার্ণ কর্মশালায় প্রকল্পের সবলদিক, চ্যালেঞ্জ, লার্ণিং এবং মতামত নিয়ে দলীয় আলোচনা হয় এবং দলীয় আলোচনার মাধ্যমে যা উঠে আসে তাহলো: এই প্রকল্পের মাধ্যমে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ক্রাইটেরিয়া অনুসরণ করে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং তাদের মাঝে শর্তহীন নগদ ৬০০০/- টাকা এবং হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। যা খুবই স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয়েছে এবং প্রশংসার দাবী রাখে। এছাড়াও উপস্থিত উপকারভোগীরা জানান এই টাকা দিয়ে তারা অনেকে ছাগল ও হাঁস-মুরগী কিনেছেন, বাঁশ কিনে বাঁশের ঝুড়ি তৈরী করে তা বিক্রি করে সংসার চালাচ্ছেন, ছেলে মেয়েদের লেখা-পড়ার খরচ দিয়েছেন, খাবার কিনেছেন, ঔষধ কিনেছেন ইত্যাদি। তারা টাকা এবং হাইজিন কিটস পেয়ে খুবই খুশি। এছাড়াও উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।

Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে