ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে পাটকেলঘাটা বাজারের ধান্যচত্বরে এ সভার আয়োজন করা হয়।

 করেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

পাটকেলঘাটা থানা পুলিশি বীট কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন— ব্যবসায়ী আব্দুল লতিফ, আব্দুস সোবহান, বিএনপি নেতা আলী হোসেন ও হাফিজুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী সরদার এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আব্দুল হালিম।

বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া আজ সমাজ ও যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও জানান, এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিটি মহল্লা, গ্রাম ও বাজার পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভা শেষে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

Tag
আরও খবর