সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের

সংখ্যালঘু-সংখ্যাগুরু একটি ভুল বিভাজন’ -ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু একটি ভুল বিভাজন। আমরা সকলেই মানুষ। এখানে বিভাজনের কোন প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করছে। এটা প্রতিটি ধর্মের আহবান। গত ১৭ বছরে আপনার কারো না কারো দ্বারা নির্যাতিত এবং লাঞ্চিত হয়েছেন। তিনি আরও বলেন, জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানী করে, তার বিরুদ্ধে অভিযোগ দেন। তাকে শুধু বহিস্কার করবো না, তার বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। আপনারা কোন ভয় নিয়ে চলবেন না। আমরা আছি, আপনাদের নিরাপত্তায়। আমরা চৌদ্দগ্রাম একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। ডাঃ তাহের শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি হিন্দুদের জন্মাষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াতের পৌর আমীর মুহাম্মদ ইব্রাহীম, জামায়াত নেতা আব্দুর রহিম, ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, আলহাজ্ব আইউব আলী ফরায়জী, ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেল প্রমুখ। বক্তব্য রাখেন শ্রী দীপংকর চক্রবর্তী, শ্যামল সুর, রায় মোহন সুত্রধর, বলরাম কর্মকার, বসু দেবনাথ, লিটন দত্ত, অরুপ ভৌমিক, আকাশ কর্মকার, শ্রী সংকর দা, বৌদ্ধদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভোবন মাস্টার।এছাড়াও বক্তব্য রাখেন সপন ঘোস, সনজিব দাস, নারায়ণ চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস, কমলেশ মন্ডল, অধ্যাপক বাবু হারাধন দেসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ।
আরও খবর