রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ব্যাংকের তিন কোটি টাকা ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ধোড়করা বাজার শাখা থেকে তিন কোটি টাকার বেশি ঋণ নিয়ে পরিশোধ না করায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল কনকাপৈত ইউনিয়নের তারাশাইল বাজারের এসএম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও পাশ^বর্তী চন্দ্রপুর গ্রামের মরহুম মীর হোসেন মিয়াজীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার সহকারী উপ-পরিদর্শক জামাল হোসেন। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ধোড়করা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুবুল হক বলেন, ২০১৬ সাল থেকে ব্যবসার জন্য সাইফুল ইসলাম ধাপে ধাপে ব্যাংক থেকে তিন কোটি টাকার বেশি ঋণ গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করার জন্য চাপ দিলেও তিনি কর্ণপাত করেনি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। একটি মামলায় আদালত সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মঙ্গলবার দুপুরে পুলিশের একটি টিম তারাশাইল বাজার থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক জামাল হোসেন বলেন, চেকের মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
আরও খবর