ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সিংড়ায় চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আপন দুই ভাই গ্রেফতার



নাটোর জেলার সিংড়ায় কবুতর চুরির অপরাধে আকরাম হোসেন (২৫)  নামে  এক যুবককে গত  শুক্রবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে চারটার সময় গাছের সাথে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।


নিহত আকরাম হোসেন (২৫) নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া পৌরসভার পার সিংড়া (মান্তা পাড়া) এলাকার ইউনুস আলী র ছেলে।


ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অপরাধীকে গ্রেফতারের জন্য তাৎক্ষনিক ভাবে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)- ৫ সিপিএসসি রাজশাহীর একটি অভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানাধীন এলাকা থেকে ঘটনার সাথে জড়িত  আসামী আপন দুইভাই কে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা হলেন, 

১। মোঃ মিঠু ভান্ডারী (৪০)  ও ২। মোঃ মামুন ভান্ডারী,  ( আপন দুই ভাই) উভয়ের পিতা - মোঃ লতিফ ভান্ডারী, সাং- সিংড়া বাজার সিট কাপড়ের গলি ( লতিফ ভান্ডারী বস্তবিতান) থানা- সিংড়া, জেলা- নাটোর

র‍‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে তদন্ত সূত্রে জানা যায় যে,

ঘটনার প্রায় এক সপ্তাহ পূর্বে ডিসিস্ট আকরাম (২৫) আসামী দ্বয়ের বাড়ি হতে কবুতর চুরি করে। আসামীদ্বয় সিসি ক্যামেরা দেখে সনাক্ত করে যে, আকরাম হোসেন তাদের বাড়ি থেকে কবুতর চুরি করেছে। উক্ত বিষয় এর জেড় ধরে আসামীদ্বয় আকরাম হোসেন কে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে।

গত ৮ আগষ্ট ২৫ ইং রোজ শুক্রবার বেলা এগারোটার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন পার সিংড়া (মান্তা পাড়া) এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্প,জৈনিক খয়বর এর চাতালের পশ্চিম পাশে আসামিদ্বয় আকরাম হোসেন কে দেখতে পায়।

১ নং আসামী মিঠু ভান্ডারী আকরাম হোসেন কে ধরতে গেলে আকরাম হোসেন পানিতে লাফ দেয়। পরে ২ নং আসামী মামুন ভান্ডারীর সহয়তায় আকরাম হোসেন কে পানি থেকে তুলে নিয়ে সিংড়া পৌরসভার আশ্রয় প্রকল্পের জৈনিক মকু 'র গাছের বাগানের মধ্যে দক্ষিণ পূর্ব কোনায় নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে মারপিট করে গুরুতর আহত করে।পরে গুরুতর আহত অবস্থায় আকরাম হোসেন কে অজ্ঞাতনামা ভ্যান চালকের সহায়তায় পার সিংড়া (মান্তা পাড়া) এলাকার আঃ রশিদ এর বাড়ির পাশে ফেলে রেখে আসামীরা চলে যায়। পরে আকরাম হোসেন এর আত্তিয় স্বজন ও স্থানীয় লোকজন আহত অবস্থায় চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যারত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উক্ত ঘটনায় ডিসিস্ট আকরাম এর চাচাতো ভাই মোঃ রাশেদ খান (৫২) পিতা মোঃ দবির উদ্দিন বাদি হয়ে নাটোর জেলার সিংড়া থানায়  হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

র‍‍্যাব- ৫ হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপর ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরপেক্ষিতে  র‍‍্যাব- ৫ রাজশাহীর একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সত্যতা বিষয় টি স্বিকার করেছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে  গ্রেফতারকৃত আসামীদের নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে