কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

নওগাঁয় ২২ বছর পর জমি নিয়ে বিরোধে ৩জনকে হত্যা মামলায় ৩আসামীর যাবজ্জীবন

জমি জমা জেরে ৩জনকে যাবজ্জীবন

নওগাঁয় ২২ বছর পর জমি নিয়ে বিরোধে ৩ জনকে হত্যা মামলায় ৩ আসামীর যাবজ্জীবন 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে ৩ জনকে হত্যা মামলায় ৩ জন আসামীর যাবজ্জীবন রায় দিয়েছে আদালত। একই মামলায় আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং ৪জন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার মামলার রায় প্রাদন করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত কৌশূলী সাব্বির আহম্মেদ এবং আসামী পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং  আমির আলী ওরফে আমির। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, দুরুল হুদা (পলাতক), মোঃ সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোঃ রেজাউল করিম, মোঃ ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মোঃ আলিম ওরফে আলম। মামলা থেকে খালাস পেয়েছেন রফিকুল ইসলাম ওরফে রফিক, মোছাঃ কহিনুর বেগম, মোছাঃ মরিয়ম বিবি এবং মোছাঃ কমেলা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগষ্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা নিয়ে দু' পক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে ৪ জন গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরমধ্যে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ৩ জন মারা যান।

ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে ৩ জনকে হত্যা মামলায় ৩ জন আসামীর যাবজ্জীবন ও আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা  প্রদান করা হয়েছে। এছাড়া ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। মামলা চলাকালিন সময় সায়েদা নামে এক আসামী মারা যান।

আরও খবর