নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিবৃতি দিয়ে যা বলল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-08-2025 02:36:48 pm

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 


একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে তাদের সংগ্রামের প্রশংসা করেছে ইইউ।


ইইউ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, এক বছর আগে সমাজের সব স্তরের বাংলাদেশিরা তাদের অধিকার আদায়ের জন্য এবং অধিকতর ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে রাস্তায় নেমেছিল। 


বিবৃতিতে আরও বলা হয়, আজ আমরা তাদের সাহস ও সহনশীলতাকে সম্মান জানাচ্ছি, যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করছি ও আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।


বিবৃতিতে আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ইইউ সমন্বিত ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ শাসন ও মানবাধিকার সংস্কার বাস্তবায়নে সব পক্ষকে গঠনমূলক সংলাপে অংশ নিতে হবে।


বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতির শেষে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের ওপর নির্ভর করতে পারে।’


বিশ্লেষকদের মতে, এই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিচালিত গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনেরই প্রতিফলন।

আরও খবর