নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিশ্বের ১৪ দেশে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-07-2025 04:05:09 pm


ওশেনিয়া অঞ্চলের তিন দেশ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করে। এ নিয়ে বিশ্বের ১৪ দেশ ও অঞ্চলে সুনামি সতর্ক করা হয়েছে।


রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এরপর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।


সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) আজ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুর জন্য সুনামি হুমকির সতর্কতা জারি করেছে। বিষয়টি জানিয়েছে পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাসটি ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে, আপনি যদি উপকূলীয় এলাকায় থাকেন, অস্বাভাবিক সমুদ্রস্রোত বা শক্তিশালী ও দীর্ঘ সময় ধরে কম্পন অনুভব করেন, তাহলে সঙ্গে সঙ্গে উঁচু স্থানে সরে যান।


সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চল, সমুদ্রসৈকত ও নদীর কাছাকাছি যাবেন না। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য খাবার, পানি, ওষুধ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখুন।


প্রসঙ্গত, রাশিয়ায় ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত যেসব স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ডও রয়েছে।

Tag
আরও খবর