সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের

চৌদ্দগ্রামে বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রাম, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানাতে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ জুলাই রোববার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন এবং দাতা সদস্য কাজী আবু তাহের মাসুম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী, গোলাম মোস্তফা ভূঁইয়া ও শিক্ষক মোঃ মজিবুল হক পাটোয়ারী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন জান্নাতুল মাওয়া জুঁই ও সানজিদা সামিয়া। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি, নিয়মিত পাঠচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষক সংকট থাকলেও তা দূর করতে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তাঁরা প্রত্যাশা করেন, আগামীতে যেন আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। অন্তত ১০০ শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তির লক্ষ্য অর্জনের আহ্বান জানান অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। এই আয়োজন শিক্ষার্থীদের সফলতা উদযাপনের পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনামূলক অনুপ্রেরণার বার্তা হিসেবে কাজ করবে।
আরও খবর