বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

সুন্দরবনের খালে বিষ দেয়ার সময় মাছ, জাল, নৌকা সহ বিষ জব্দ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনের অভ্যন্তরের খাল থেকে অবৈধ মাছ ধরার সময় বিষ, মাছ, জাল ও নৌকা জব্দ করেছে বনবিভাগ। রোববার সকালে বনের হুলার বারানী খাল থেকে এসব জব্দ করা হয়।  

ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন হুলার বারানী খালে অভিযান চালায় ঢাংমারী স্টেশন ও ঘাগরামারী ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বিষ দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিষ দস্যুদের ফেলা যাওয়া ৩টি ডিঙ্গি নৌকা, নৌকায় থাকা ২টি বিষের (কীটনাশক) বোতল, বিষ দিয়ে ধরা ১৪০ কেজি চিংড়ি মাছ, ১টি টোনা জাল ও ২টি নৌকার বৈঠা জব্দ করা হয়।  

সুরজিৎ চৌধুরী আরো বলেন, বিষ দস্যুরা পালিয়ে গেলেও তাদেরকে সনাক্ত করা গেছে। তাই তাদের ৭ জনের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দায়ের করা হয়েছে। আর জব্দকৃত মাছ বিনষ্ট করা হয়েছে।

আরও খবর