কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষ রোপণ

বৃক্ষ রোপণ

নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষ রোপণ 

নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত।বৃহস্পতিবার ১৭ জুলাই নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম ব্লাড সার্কেল নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এক সাথে প্রায় ৪০ টি গাছের চারা রোপণ করা হয়।গাছের চারা গুলোর মধ্যে ৩৫ টি ছিলো সৌন্দর্য বর্ধক পাতা  বাহারী দেবদারু গাছ এবং ৫ টি বকুল গাছ। যা উত্তরগ্রাম দারুসসালাম ক্বওমিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রাচীরের পাশে এবং উত্তরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সভাপতি ইঞ্জিনিয়ার আরাফাত হোসেন শামিম এবং উত্তর গ্রাম দারুসসালাম মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা মিজানুর রহমান শাফী সাহেব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক বাইতুল মামুর সোহাগ, রিফাত আহম্মেদ, সংগঠনের অন্যতম সদস্য ইমরান হোসেন, তৌহিদ সিদ্দিকী, সুমন আহম্মেদ, আবু রায়হান এবং আহসান হাবিব শান্ত সহ আরও সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থী এবং সহকারী শিক্ষকবৃন্দ । এ সময় সংগঠনের সভাপতি বলেন যে, ''রক্ত যেমন মানুষের শরীরের জন্য জরুরি তেমনই গাছ ও আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য জরুরি''। তিনি আরও বলেন, ''যদি আমরা প্রতি বছর বর্ষা মৌসুমে সারা দেশে এক যোগে সবাই একটি করে গাছের চারা রোপণ করি তবে প্রায় ১৮ কোটি গাছ রোপণ করা সম্ভব, যা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট''।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই গ্রামের মানুষের জরুরি রক্ত জোগাড় করার পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবীর কার্যাবলী পালন করে আসছে।

এই পর্যন্ত তারা প্রায় ২০০ ব্যাগ এর অধিক রক্ত ম্যানেজ করার পাশাপাশি প্রায়  ৩৫০ জনেরও অধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন এবং বন্যার্ত মানুষের কাছে ত্রাণ সামগ্রী প্রেরণ করেন।

আরও খবর