নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেশজুড়ে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-07-2025 01:18:37 am

মৌসুমী বায়ুর সক্রিয়তায় সামনের সপ্তাহজুড়ে দেশে বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী ১২০ ঘণ্টা বা পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।


আবহাওয়া বিভাগের সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বায়ু বর্তমানে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।


পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অংশে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।


ঢাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার সময় বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। রাজধানীতে আগামীকাল সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে, সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।


শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


তাপমাত্রা সাধারণত সামান্য কমতে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সোমবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।


পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং মৌসুমী বায়ুর প্রভাবে এ ধরনের আবহাওয়া চলতে পারে।

আরও খবর