ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

রামগড় উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রামগড় উপজেলা ও পৌর শাখার আট সদস্য করে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া ও সাধারণ সম্পাদক আফসার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

গঠিত কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ  জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক  সাফায়েত মোর্শেদ ভূইয়া (মিঠু)। এছাড়া মোঃ জসিম উদ্দিন (ফার্মেসী) সিনিয়র সহ-সভাপতি, নুরুল আমীন (সাবেক মেম্বার) সহ-সভাপতি, মোঃ ইলিয়াছ হোসেন যুগ্ম সাধারন সম্পাদক ও শাহআলম বাদশা সাংগঠনিক সম্পাদক, আলিম উল্লাহ সাংগঠনিক সম্পাদক-২ ও নুর হোসেন নুরুকে সদস্য করে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে খাগড়াছড়ি  জেলা বিএনপি।

মোহাম্মদ বাহার উদ্দিনকে সভাপতি ও মোঃ শেফায়েত উল্ল্যাহকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির ৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সুজায়েত আলী সিনিয়র সহ-সভাপতি, মহিউদ্দিন হারুন সহ-সভাপতি, অ্যাডভোকেট করিম উল্যাহ যুগ্ম-সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইলিয়াস সাংগঠনিক সম্পাদক,  জামাল উদ্দিন শামীম সাংগঠনিক সম্পাদক  ২ ও জানে আলম দুলালকে সদস্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সাথে রামগড় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আর এ কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব করবেন।  জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া সমন্বয়কের দায়ীত্ব পালন করবেন।

Tag
আরও খবর