বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের যুব কমিটির সভাপতি নুরনবি, সম্পাদক মোমিনুল হক

রামগড়ে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের যুব কমিটির  সভাপতি নুরনবি, সম্পাদক মোমিনুল হক 


এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 


 খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের রামগড় উপজেলা যুব কমিটি গঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত রামগড় উপজেলা শাখা কতৃক আয়োজিত আলোচনা সভা ও কাউন্সিলে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) রাত ৮টায় রামগড় পৌর সভার গর্জনতলিতে খানকায়ে কাদেরিয়া ওয়াজেহিয়া হামিদিয়াতে অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি জেলার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের  সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বারের ৪র্থ বারের সফল সাধারণ সম্পাদক  এডভোকেট আক্তার উদ্দিন্ মামুনের সঞ্চালনায়

উক্ত কাউন্সিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হাই নিজামি আহলে সুন্নাত ওয়াল জামায়াত রামগড় শাখা, স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন খানকায়ে কাদেরিয়া ওয়াজিহিয়া হামিদিয়ার প্রধান খাদেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি খাগড়াছড়ি পৌর সভার  সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম। সভায় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের  সহ-সভাপতি মাওঃ আবু তাহের আনসারী, খাগড়ছড়ি জেলা যুব কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, বজলুল করিম খানকায়ে কালাডেবা, মাওলানা আব্দুল মান্নান। এ সময় রামগড় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত যুব কমিটির মোহাম্মদ নুর নবী কে সভাপতি ও মোমিনুল হক কে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ইউনুছ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান,কে দিয়ে আংশিক কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পথ চলা সকল প্রকারের ফেতনা ফাসাদের ঊর্দ্ধে, এই আকিদায় শিরক বিদয়াতের কোন স্থান নেই এবং আল্লাহ ও রাসূলে পাক (দঃ) এর রাজি খুশির একমাত্র সহজ পথ ও মত আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সুতরাং আল্লাহ পাকের প্রিয় হাবিব সমগ্র বিশ্ব জাহানের জন্য যিনি একমাত্র নেয়ামত ও রহমত, তাজেদারে মদিনা প্রিয় রাসূলে আকরাম (দঃ) এর আদর্শ প্রত্যেকের জীবনে অনুস্বর অনুকরণের মাধ্যমে সকল দলমত উপেক্ষা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানব সমাজের প্রতিটি স্তরে রাসূলে পাকের সুন্নাহ প্রতিষ্ঠা করাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ ও উদ্দেশ্য। সভায় রামগড় সহ খাগড়াছড়ি জেলা সদরের মাদরাসার বিশিষ্ট আলেমে দ্বীন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর