চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার

রামগড় যুব উন্নয়ন কর্মকর্তার ষ্ট্যান্ড রিলিজ

নারী সহকর্মীর মোবাইলে অশ্লীল ভিডিও প্রেরণ, রামগড় যুব উন্নয়ন কর্মকর্তার ষ্ট্যান্ড রিলিজ


এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 


নারী সহকর্মীর মোবাইলে অশ্লীল ভিডিও (পর্ণগ্রাফি) পাঠিয়ে নিপীড়নকারী খাগড়াছড়ির রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ন কবিরকে শাস্তিমূলক বদলী(ষ্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। ২২ মে’র মধ্যে তাকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ২২ মে অপরাহ্নে তিনি রামগড় কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত(ষ্ট্যান্ড রিলিজ) হয়েছেন মর্মে গণ্য হবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-০১ শাখা হতে উপ সচিব মাসুদ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলীর এ আদেশজারি করা হয়।

ভুক্তভোগী নারী যুব উন্নয়নের ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসারের(নাম প্রকাশ করা হল না) অভিযোগে জানাযায়, রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির তার ব্যক্তিগত মোবাইলের হোয়াটস অ্যাপে  অনেকগুলো অশ্লীল ভিডিও(পর্ণগ্রাফি) পাঠায়। এছাড়াও নানাভাবে তাকে নিপীড়ন করা হয়। এর প্রেক্ষিতে ওই নারী কর্মকর্তা খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। কিন্তু ভুক্তভোগী এ ঘটনার আশাব্যঞ্জক কোন প্রতিকার পাননি। অভিযোগ রয়েছে, যুব উন্নয়ন কর্মকর্তাকে রক্ষা করতে খাগড়াছড়ির উপ পরিচালক অভিযোগটি ধামাচাপা দেন। জানাযায়, ওই নারী কর্মকর্তার মোবাইলে পাঠানো পর্ণগ্রাফির ভিডিও‘র কপি পেয়ে স্থানীয় সাংবাদিকরা  বিষয়টি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাগড়াছড়ির জেলা প্রশাসকের নজরে আনেন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন বলেন, যুব উন্নয়ন অফিসারের বিরুদ্ধে পর্ণগ্রাফিসহ অন্যান্য দুর্নীতির অভিযোগ লিখিতভাবে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া, রামগড় পৌরসভার ওর্য়াড কাউন্সিলরের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এমন গর্হিত কাজের অভিযোগ পেয়ে বিষয়টি তাৎক্ষণিক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। জানায়ায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় রামগড় উপজেলা প্রশাসনের কাছ থেকে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার(১৭ মে)অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবিরকে শাস্তিমূলক বদলীর আদেশজারি করে। পর্ণগ্রাফি অপরাধের অভিযোগ ছাড়াও ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন প্রশিক্ষণে ভুয়া প্রশিক্ষণার্থী দেখিয়ে ভাতার টাকা আত্মসাৎ, প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা কম দেওয়া, যুব ঋণ বিতরণে ঘুষ গ্রহণসহ বিস্তর অভিযোগ রয়েছে।

এদিকে, নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর ব্যাপারে যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘এ ভিডিও পাঠাইছি কি না মনে নেই, হয়তো অজান্তে পাঠিয়েছি।’

Tag
আরও খবর


deshchitro-6a7dc75989b16-130826073209.webp
কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

৯ ঘন্টা ৪৬ মিনিট আগে