নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগের নাম মহাকাল মসুরহাটির পূর্বাচল লেন, মহাকাল ১ নম্বর ওয়ার্ড, নওয়াপাড়া ভৈরব সেতু সংলগ্ন এলাকা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই রাস্তায়। নেই কোনো কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা — ফলে বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীকে।


এলাকাবাসীরা জানান, বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় রাস্তায়, আশপাশের বসতবাড়িতে ঢুকে পড়ে পানি। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, দিনমজুর, অফিসগামী এবং সাধারণ পথচারীরা প্রতিনিয়ত পড়ছেন চরম বিপাকে।

অত্র এলাকার আবুল হোসেন, নজম উদ্দিন ও মনিরুল ইসলাম তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন

জলাবদ্ধতার কারণে একদিকে যেমন তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্য।এখনই যদি দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে দুর্ভোগ আরও তীব্রতর হবে — এমন আশঙ্কা করছেন সচেতন মহল। একটু উদ্যোগ,একটি পরিবর্তন,একটি সুন্দর আগামীর প্রতিশ্রুতি।কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণে-আপনাদের ছোট্ট পদক্ষেপে হাসি ফিরতে পারে হাজারো মুখে।

Tag
আরও খবর