মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে ৫৬ বোতল বিদেশী মদসহ আটক ১


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৬ বোতল বিদেশী মদ ও প্রাইভেটকার সহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ গামী একটি প্রাইভেটকার পৌর শহরে প্রবেশ করে বেপরোয়া গতিতে চাপা দিয়ে পথচারীদের আহত ও রাস্তায় চলাচলকারী যানবাহনের ক্ষতি সাধন করে মহাসড়কের শিমুলতলী নামক স্থানে এক বিদ্যুতের খুটির সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয় জনতা প্রাইভেটকারে রক্ষিত কার্টুন ভর্তি কিছু বিদেশী মদের বোতল লুট করে নিয়ে যায়। খরব পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। থানায় আনার পর প্রাইভেটকারের পিছনের বক্স ও সিটের নিচ থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ ৭২ হাজার টাকা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানায়, প্রাইভেটকারের মাধ্যমে মদ পাচারকারী ব্যাক্তি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাঙ্গাটি কেওড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (২১)। সে নিজে মদ্যপান করে গাড়ি চালিয়ে ঈশ্বরগঞ্জ এলাকার প্রায় ১৫ জনকে গুরুতর আহত করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাঝে গুরুতর আহতরা হলেন, উপজেলার চরআলগী গ্রামের মামুন মিয়া (৩৫) খৈরাটি গ্রামের বাচ্চু মিয়া (৪৫) ধামদী গ্রামের চম্পা বেগম (৩৫) বডজোড়া গ্রামের বিপুল মিয়া (২২) লক্ষীগঞ্জ গ্রামের ফরিদ মিয়া (২৫) কুল্লাপাড়া গ্রামের মিতুল (২২) ও ময়মনসিংহ সদর উপজেলার শাহনাজ পারভীন (৩০)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, রাতেই অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় গাড়ি চালক রোকনুজ্জামানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত বিদেশী মদের বোতল থানা হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশে সে গুলো ধ্বংস করা হবে।


Tag
আরও খবর