উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন পেলো ইয়েস বাংলাদেশ

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-04-2025 11:41:48 am

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন পেয়েছে যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস) বাংলাদেশ। 

এনজিও বিষয়ক ব্যুরোর সহকারী পরিচালক-১ বিপুল চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের কাগজ তুলে দেন। এসময় ইয়েস বাংলাদেশ এর পক্ষ থেকে নিবন্ধনপত্র গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির  সভাপতি শামিম আহমেদ।

সারাদেশে যুবকদের নিয়ে বিভিন্ন জেলা-উপজেলায় কার্যক্রম পরিচালনা করা যুব সংগঠন ইয়েস বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। 

বাংলাদেশের সকল যুব সমাজ বিশেষ করে নারী এবং শিশুদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই যুব সংগঠনটি। সমগ্র বাংলাদেশে যুবকদের নিয়ে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, শিশু অধিকার প্রতিষ্ঠা, যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন সহ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় কার্যক্রম চালানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগকালে এবং করোনা কালে বেসরকারি পর্যায়ে বড় ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

ইয়েস বাংলাদেশের সভাপতি শামিম আহমেদ জানান, 'এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনের মাধ্যমে  ইয়েস বাংলাদেশ এখন থেকে নারী,  শিশু এবং যুবদের নিয়ে কার্যক্রম বাস্তবায়নে আরো সক্রিয় এবং ব্যাপকভাবে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে এবং আমরা প্রতিনিয়ত আমাদের মিশন- ভিশনকে সামনে রেখে আরো ভালোভাবে কাজ করে যাবো।'

Tag
আরও খবর