জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলা

মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে শসস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহতের নাম আশীষ কুমার নন্দী (৪২)। তিনি উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী তালতলা এলাকার নন্দী বাড়ীর মৃত যদু গোপাল নন্দীর পুত্র। হামলার ঘটনায় তিনি বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। হামলায় আহত আশীষ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় আশীষ কুমার নন্দী সিএনজি অটোরিকশাযোগে বাড়ী ফেরার পথে পূর্ব হিঙ্গুলী নিমতলা মাজার এলাকায় সিএনজি অটোরিকশার গতিরোধ করে টেনেহেঁচড়ে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করান। হামলার ঘটনার পরদিন ১৬ এপ্রিল তিনি চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় আকাশ নন্দী প্রকাশ দিপঙ্কর নন্দী, প্রণব নন্দী প্রকাশ শুভ, উত্তম নন্দী, প্রদীপ নন্দী, রাহুল নন্দী, অঞ্জন নন্দীকে।

আহতের ভাই মরণ কুমার নন্দী বলেন, আমার বড় ভাই আশীষ কুমার নন্দীর উপর হামলাকারীরা ২০২০ সালের ৩১ অক্টোবর আমার উপরও হামলা করে। তখন হামলায় আমি গুরুতর আহত হই। আমার উপর হামলার ঘটনা এবং আমার বড় ভাই আশীষ কুমার নন্দীকে হুমকি দেওয়ার ঘটনায় ২০২৪ সালের ৯ ডিসেম্বর আমার বড় ভাই বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা সিআর মামলা (নং-৩৭৫) দায়ের করেন। ওই মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু ও বিচারাধীন রয়েছে। পরিবারের সদস্যদের উপর বারবার হামলার ঘটনায় আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।

আহত আশীষ কুমার নন্দী বলেন, ‌হামলার দিন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছি। হামলাকারীরা এরআগে আমার ছোট ভাই মরণ কুমার নন্দীর উপর হামলা করে। ওই ঘটনায় আমি বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে চট্টগ্রাম আদালতে সি আর মামলা দায়ের করি। দায়ের করা ওই মামলায় ১ জনের নামে ওয়ারেন্ট এবং বাকী ৪ জনের নামে সমন জারি করে বিজ্ঞ আদালত। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজন মিলে গত ১৫ এপ্রিল সন্ধ্যায় আমি বাড়ী ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের যথোপযুক্ত বিচার প্রত্যাশা করছি।

বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী এডভোকেট একেএম মেহেদী হাসান টিটু বলেন, আশীষ কুমার নন্দীর উপর হামলার ঘটনায় তিনি জোরারগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে আসামীরা প্রভাবশালী বিধায় এবং আসামীদের নিকটাত্নীয় সিআইডিতে কর্মরত পুলিশ অফিসার তুষার নন্দীর প্রভাবের কারণে পুলিশ বাদীর মামলা নিতে গড়িমসি করতে থাকলে বাদী ঘটনার পরদিন ১৬ এপ্রিল ৬ জনকে বিবাদী করে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা (নং-১৩৭) দায়ের করেছেন।



Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৬ ঘন্টা ১৩ মিনিট আগে