বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাতৃমৃৃত্যু হার কমিয়ে আনা, বাল্যবিবাহ প্রতিরোধ করা, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতির জন্য সময়মত পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী আগাামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে মাতৃমৃৃত্যু ৭০-এ নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। স্বাস্থ্যঝুঁকি কমাতে কাজ করছে পরিবার পরিকল্পনা বিভাগের প্রয়োজনীয় সেবা রয়েছে।

২০১৯ সালে কায়রোতে অনুষ্ঠিত আইসিপিডি-২৫ সম্মেলনে সকল দেশ মাতৃমৃত্যুর শূূন্য হার, নারীর প্রতি সহিংসতা-শূন্য এবং অপূর্ন চাহিদার হার শূন্য’সহ এই তিন শূন্য অর্জন করার জন্য অঙ্গীকারবদ্ব হয়েছে। সেই থেকে এই তিন শূন্য অর্জনে কাজ করছে পরিবার পরিকল্পা মন্ত্রনালয় ও স্বাস্থ্য বিভাাগ। কিন্তু উল্লেখিত ওই তিন শূূন্য হার কমিয়ে আনতে বড় অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে বাল্য বিবাহ। আইনসম্মত বয়স ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে।এটি পারিবারিক ভাবে বন্ধ হওয়া খুুবই জরুরী বলে মনে করেন আলোচকরা।

আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপরোক্ত বিষয়সহ স্ব্যস্থ্য সেবার বিভিন্ন দিক উঠে আসে। এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহার। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান প্রমুখ।


Tag
আরও খবর