ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট


“জলবায়ু কর্মকাণ্ডের জন্য তরুণরা”—এই স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে তরুণ-তরুণীদের ধর্মঘট কর্মসূচি।


শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে কয়েকশ তরুণ-তরুণী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন।


জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংস্থার পরিচালক সাহিদা পারভীন, প্রধান সমন্বয়ক মারুফ হাসান, স্বেচ্ছাসেবক নাহিদ হাসান ও জনকল্যাণ ঢাকা অঞ্চলের সদস্য আজমির হোসেন বক্তব্য রাখেন। তারা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বিপুল অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে, যা একধরনের নতুন ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের নামান্তর।


তাদের দাবি, পুঁজিবাদী মানসিকতা থেকে পরিচালিত এই ব্যবস্থা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে মুনাফা মানুষের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বাস্তুতন্ত্র ও জলবায়ুর ওপর মারাত্মক প্রভাব পড়ছে, বিশেষ করে দক্ষিণের দেশগুলোর তরুণ, কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।


ধর্মঘট থেকে বক্তারা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া জলবায়ু সুরক্ষা ও অর্থায়নের নিশ্চয়তার জন্য তিনটি মূল দাবি উপস্থাপন করা হয়—জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি।


প্রতিবাদকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল:


“প্রকৃতিবান্ধব টেকসই অগ্রগতি—নবায়নযোগ্য শক্তির মূল নীতি“আমার পৃথিবী, আমার দায়িত্ব“আমাদের ভবিষ্যৎ—আমাদের হাতে“জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করুন“আমাদের একটি উষ্ণ ভবিষ্যত উপহার দেবেন না”জীবাশ্ম জ্বালানি ব্যবহার আমাদের ভবিষ্যতকে ধ্বংস করছে“পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও“জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে যুবসমাজ”দূষণ নয়, ভালোবাসা ছড়াও


তরুণদের এই প্রতিবাদে উঠে এসেছে একটি স্পষ্ট বার্তা—ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই সময় জীবাশ্ম জ্বালানির নির্ভরতাকে ছেঁটে ফেলে পরিবেশবান্ধব নীতিতে অগ্রসর হওয়া।

আরও খবর